শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সিপিএলে তামিম রিয়াদ মুস্তাফিজের ‘না’

সিপিএলে তামিম রিয়াদ মুস্তাফিজের ‘না’

এবারের ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশি তারকারা। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের কাছে আসন্ন সিপিএল খেলার প্রস্তাব আসলেও পরিস্থিতি বিবেচনায় তারা ‘না’ করে দিয়েছেন বলে জানা গেছে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৮ আগস্ট থেকে মাঠে গড়াতে পারে সিপিএলের অষ্টম আসর। এবারের আসরটি ত্রিনিদাদের ছয়টি দ্বীপে আয়োজনের কথা ছিলো।

কিন্তু এখন পর্যন্ত দেশটির দুটি ভেন্যুতে দর্শকদের উপস্থিতি ছাড়া আয়োজনের শর্তে অনুমতি মিলেছে। এ দুটি ভেন্যুতেই ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।

বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল এর আগে ২০১৩ সালে সেন্ট লুসিয়া জুক্সের হয়ে সিপিএলে অংশ নেন। জ্যামাইকা তালাওয়াহদের হয়ে ২০১৭ সালের টুর্নামেন্টে খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত অবশ্য এই টুর্নামেন্টে অংশ নেননি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com