শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরের শাহীন ক্যাডেট একাডেমিকে জরিমানা

গাজীপুরের শাহীন ক্যাডেট একাডেমিকে জরিমানা

সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অভিযোগে গাজীপুরের কোনাবাড়ি জরুন শাখা শাহীন ক্যাডেট একাডেমিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এই জরিমানা করা হয়।

গাজীপুরের কোনাবাড়ি জরুন শাখা শাহীন ক্যাডেট একাডেমিতে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার জানান, কোনাবাড়ি জরুন শাখা শাহীন ক্যাডেট একাডেমি স্কুলে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে লুকিয়ে ভিতরে শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেয়া হচ্ছে— এমন খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কর্তৃপক্ষ তাদের অপরাধ স্বীকার করে। সরকারি নির্দেশ অমান্য করার দায়ে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে এ ধরনের অপরাধ যেন না করা হয়, সে বিষয়ে সর্তক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com