বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
মানিকছড়িতে তিন উপজাতি সন্ত্রাসী আটক

মানিকছড়িতে তিন উপজাতি সন্ত্রাসী আটক

মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের গহীন অরণ্য মরা কয়লা নামক এলাকায় নিরাপত্তাবাহিনীর অভিযানে ৩ ইউপিডিএফ সশস্ত্র চাঁদাবাজকে ২ টি একনালা বন্দুক, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইলসহ আটক করা হয়েছে।

নিরাপত্তাবাহিনী গোপন সূত্রে মরা কয়লা এলাকায় সন্ত্রাসীদের উপস্থির খবর পেয়ে শনিবার (১১ জুলাই) গভীর রাতে অভিযানে গিয়ে হাত- নাতে তাদের আটক করেন।

আটককৃত ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীরা হলো- (১) ইন্দ্রকুমার (সুমন চাকমা) চাকমা (৩০)। পিতা. আশিক কুমার চাকমা সাং: কালাপানি, রামগড়, খাগড়াছড়ি।
(২) বিমল চাকমা (৩১), পিতা. মনোব কুমার চাকমা, কালাপানি, রামগড়, খাগড়াছড়ি। (৩) নিলংদন চাকমা (৩৫)। পিতা. করিকে চাকমা, কালাপানি, রামগড়, খাগড়াছড়ি
আটক ব্যক্তিদের নিকট থেকে একনালা বন্দুক ২ টি, চাঁদা আদায়ের রশিদ বই -৬ টি, মোবাইল ৪টি, ইউপিডিএফ মূল দলের পতাকা-৯ টি উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের মানিকছড়ি সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপত্তাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com