সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মনোবিদ নিয়োগ দিচ্ছে বিসিবি

মনোবিদ নিয়োগ দিচ্ছে বিসিবি


প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে গেল মার্চ মাস থেকে ক্রিকেট বন্ধ। তাই খেলোয়াড়রও ঘরবন্দি। দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে বাসায় থাকার ফলে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়াটা স্বাভাবিক বিষয়।
এ বিষয়টাকে মাথায় রেখে মনোবিদ নিয়োগের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ জুলাই) বিষয়টি জানিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
করোনাভাইরাসের প্রার্দুভাব কবে নাগাদ শেষ হবে, আর কবে নাগাদ ক্রিকেট মাঠে ফিরবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই দেশের খেলোয়াড়দের জন্য মনোবিদ নিয়োগের সিদ্বান্ত নিলো বিসিবি। কানাডাপ্রবাসী মনোবিদ আলী আজহার খানকে নিয়ে ভাবছে বিসিবি। কারন অতীতে দু’বার বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন আজহার।


প্রথমে নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের জন্য মনোবিদ নিয়োগের পরিকল্পনা রয়েছে বিসিবির। যদি সাফল্য পাওয়া যায়, তবে পুরুষ জাতীয় দলকেও এর আওতায় আনা হবে।
বিসিবির প্রধান চিকিৎসক চৌধুরী জানান, প্রাথমিক পর্যায়ে নারী দল ও অনূর্ধ্ব-১৯ দলের সাথে আজহারের পাঁচটি সেশন হবে। সুবিধাজনক হলে, পরবর্তীতে সেশনের চিন্তা-ভাবনা করা হবে।
আজ দেবাশীষ বলেন, ‘এই মহামারীর সময়ে আমরা খেলোয়াড়দের মানসিক অবস্থা সর্ম্পকে ইতোমধ্যে চিন্তা করছি।’


তিনি আরও বলেন, ‘আমরা কানাডাপ্রবাসী আলী খানের সাথে যোগাযোগ করেছি, যিনি আমাদের আগেও সাহায্য করেছিলেন। তাকে আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি। আমাদের তিনি তার একটি পরিকল্পনা দিয়েছেন। তবে এখন নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৯ দলকে এই পরিকল্পনার মধ্যে রেখেছি। যদি সফল হই পরে জাতীয় দলের ছেলে ক্রিকেটারদেরও আনবো। কিন্তু আগে আমরা এই দু’টি দলকে নিয়ে ভাবছি।’


মনোবিদের প্রতিটি ক্লাসে আপাতত ২৫জন ক্রিকেটার থাকবে।
২০১৪ সালে প্রথম বিসিবির সাথে কাজ করেন মনোবিদ আজহার। এরপর ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আবারো আজহারকে যুক্ত করে বিসিবি। খেলোয়াড় জানায়, আজহারের ক্লাস থেকে উপকৃত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com