সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার চার্লটন আর নেই

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার চার্লটন আর নেই

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার জ্যাক চার্লটন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাবেক এ কোচ মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর। নর্দারল্যান্ডে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন জ্যাক।
জ্যাক চার্লটনের সাবেক ক্লাব লিডস ইউনাইটেড আজ খবরটি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে লিডসের পক্ষ থেকে বলা হয়, ‘২৩ বছরের ক্যারিয়ারে ক্লাবের হয়ে রেকর্ড ৭৭৩ ম্যাচ খেলেছেন জ্যাক। তিনি এই খেলাটির সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার।’


পরিবার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘শান্তি নিয়েই শুক্রবার মৃত্যুবরণ করেছে জ্যাক। বাসায় পরিবারের সাথেই ছিলেন তিনি। তার জীবন ও অর্জন নিয়ে আমরা গর্বিত।’
দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন জ্যাক। গেল বছর তার ‘লিম্পোমা’ ক্যানসার ধরা পড়ে তার। তবে অনেক আগ থেকেই ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে ভুগছিলেন ছিলেন তিনি।


১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন জ্যাক। ঐ বিশ্বকাপে দেশের হয়ে সবগুলো ম্যাচে রক্ষণভাগে বড় ভূমিকা ছিল এই সেন্ট্রাল ডিফেন্ডারের। দেশের হয়ে ৩৫ ম্যাচে ৬ গোল করেছেন জ্যাক। এছাড়া ১৯৯০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠা ইংল্যান্ড দলের সদস্য ছিলেন জ্যাক।


ঘরোয় ফুটবলে লিডস ইউনাইটেডের হয়ে ২১ বছর খেলেছেন জ্যাক। ১৯৭৩ সালে অবসরে যাওয়ার আগে ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ৭৭৩ ম্যাচ খেলার যৌথ রেকর্ড গড়েন তিনি। লিডসের হয়ে ১৯৬৯ সালে লিগ কাপ এবং ১৯৭২ এফএ কাপজয়ী দলের সদস্য ছিলেন জ্যাক।


খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন জ্যাক। ১৯৮৬-৯৬ পর্যন্ত, ১০ বছর আয়ারল্যান্ডের প্রধান কোচ ছিলেন তিনি। তার অধীনে ১৯৮৮ সালের ইউরোতে প্রথমবারের মতো ফাইনালে উঠে আয়ারল্যান্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com