শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সোবার্সকে পেছনে ফেলে সাকিবের পর হোল্ডার

সোবার্সকে পেছনে ফেলে সাকিবের পর হোল্ডার

করোনাভাইরাসের কারনে দীর্ঘ ১১৬ দিন বিরতির পর গত ৮ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে ক্রিকেট ফিরলো নিজের রুপে। গতকাল ম্যাচের দ্বিতীয় দিনই বিরল রেকর্ডের মালিক হলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ও পেসার জেসন হোল্ডার।

২০ ওভারে ৪২ রানে ৬ উইকেট শিকার করেছেন হোল্ডার। এর মাধ্যমে কোন অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে ১০ বছর পর ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি। ২০১০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ১২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশ দলের তৎকালনি অধিনায়ক সাকিব আল হাসান।

আর সপ্তম সফরকারী অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে পাঁচ বা ততোধিক উইকেট শিকারী হিসেবে নাম তুললেন হোল্ডার। সব মিলিয়ে এই কীর্তি গড়েছেন ১২জন অধিনায়ক। হোল্ডারের আগে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন সর্বকালের সেরা অলরাউন্ডার বলে বিবেচিত স্যার গ্যারি সোবার্স।

তবে দু’বার ১৯৬৬ ও ১৯৬৯ সালে হেডিংলিতেই দু’বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন সোবার্স। তবে সোবার্সকে এবার ছাড়িয়ে গেলেন হোল্ডার।

ঐ দু’বার সোবার্স ৪২ রানে ৫ উইকেট ও আরেকবার ৪১ রানে ৫ উইকেট শিকার করেছিলেন। এবার ৬ উইকেট নিয়ে সোবার্সকে পেছনে ফেললেন হোল্ডার। ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে সেরা বোলিং ফিগার পাকিস্তানের ইমরান খানে। ১৯৮৭ সালে হেডিংলিতে ৪০ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

হোল্ডারের দুর্দান্ত বোলিংএ প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com