বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
তিস্তা বিপদসীমা অতিক্রান্ত, বড় বন্যার সম্ভাবনা

তিস্তা বিপদসীমা অতিক্রান্ত, বড় বন্যার সম্ভাবনা

দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়, বন্যার পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার রাত ৯ টায় তিস্তার পানি বেড়ে ৫২.৯৫ মিটারে প্রবাহিত হয়, যা বিপদ সীমার ৩৫ সে. মিটার উপরে।

প্রবল বর্ষণ আর উজানে ভারতের পাহাড়ি ঢলের পানিতে তিস্তা নদীর পানি দ্রুত বেড়েই চলছে, ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। চতুর্থ দফায় তিস্তায় পানি বৃদ্ধিতে তিস্তা ও আশেপাশের বাসিন্দারা বড় কোনো বন্যার পূর্বাভাস বলে মনে করছেন।

করোনা মহামারীর সাথে যুক্ত হওয়া বন্যা পরিস্থিতিতে চরম বিপাকে রয়েছে নদী তীরবর্তী মানুষজন।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, রবিউল ইসলাম বলেন, উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষনে তিস্তার পানি প্রবাহ দ্রুত বেড়ে চলছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যারাজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে এবং খারাপ পরিস্থিতি এড়াতে সাধ্যমত সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ভারতে পানি প্রবাহের উপর নির্ভর করবে দেশে বন্যা কতটুকু স্থায়ী হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com