রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বোয়ালমারীতে সংঘর্ষের মামলায় দুই আওয়ামীলীগ নেতা আটক

বোয়ালমারীতে সংঘর্ষের মামলায় দুই আওয়ামীলীগ নেতা আটক

ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলার প্রস্তুতিকালে স্থানীয় দুই আওয়ামীলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। ওই দুই নেতার বিরুদ্ধে ইতোপূর্বেও হামলা-ভাংচুরের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

থানা উপ পুলিশ পরিদর্শক সাইফুদ্দিন আহমেদ বলেন, উপজেলার গুনবহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাহেব আলী সাবের (৫৩) ও একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. মঞ্জুর হোসেন (৫২) কে বৃ্হস্পতিবার (৯ জুলাই) রাত ৯ টায় নতুন করে হামলার প্রস্তুতিকালে এবং এলাকায় অস্থিরতা সৃষ্টি করার অভিযোগে সঙ্গীয় ফোর্সসহ হাতেনাতে আটক করি।

উল্লেখ্য, গত ২৭ মে সাহেব আলী সাবের ও মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে তার শতাধিক কর্মী সমর্থক প্রতিপক্ষ বাকির মোল্যার ২০/২৫ সমর্থকের বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এই ঘটনায় পুলিশ সাহেব আলী ও মঞ্জুর হোসেনকে খুঁজছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com