রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকা থেকে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব-১ । এ সময় তিন গ্রাম হেরোইন ও মোবাইল উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

র্যা ব-১ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), বিএন জানান, বুধবার সন্ধ্যায় র্যা বের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের কাশিমপুর থানার নয়াপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় বগুড়ার সোনাতলা থানার উত্তর কালাইহাটা গ্রামের আব্দুল গফুরের ছেলে ও কাশিমপুর নয়াপাড়া জসিমের বাড়ির ভাড়াটিয়া মো. মোশারফ হোসেন শান্তকে আটক করে। পরে তার দেহে তল্লাশি করে ৩ গ্রাম হেরোইন এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন স্থানে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলেন। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com