বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার

গাজীপুরে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার

গাজীপুর মহানগরের বড় দেওড়া ফকির মার্কেটের সামনে থেকে আনসারুল্লাহ বাংলা টিম এর এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট। এটিইউ লিগ্যাল এন্ড মিডিয়া সোমবার এক বিজ্ঞপ্তিতে জানান, রোববার বিকেলে এটিইউ এর চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

আটককৃত আনসারুল্লাহ বাংলা টিম সদস্য হলো- ঝিনাইদহের মহেশপুর থানার তৈলটুপি গ্রামের মো. ওয়াহেদ মিয়ার ছেলে মো. রাশিদুল ইসলাম। তার কাছ থেকে জিহাদী বই-পুস্তিকা, ১টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা দীর্ঘদিন যাবত অনলাইন প্রচরণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আটককৃত আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) সদস্যের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পশ্চিম থানায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com