শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাত দিন মুলতবির পর কাল আবার বসছে সংসদের বৈঠক

সাত দিন মুলতবির পর কাল আবার বসছে সংসদের বৈঠক


সাত দিন মুলতবির পর একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন আগামীকাল বুধবার সকাল ১১টায় আবার বসছে।
গত ৩০ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন ৮ জুলাই পর্যন্ত মুলতবি করেন। ওই দিন সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস করা হয়।
নির্দিষ্টকরণ বিল, ২০২০ পাসের মাধ্যমে নতুন অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়।


এদিকে এবার বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) সংক্রমন পরিস্থিতির কারণে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বাজেট পেশ করা হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সংসদ সচিবালয়ের ক্যালেন্ডার অনুযায়ি অধিবেশনের প্রতি বৈঠকে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৮০ থেকে ৯০ জন সদস্য অংশগ্রহণ করেন।

গণমাধ্যম কর্মীদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি স¤প্রচার থেকে সংসদ অধিবেশনের খবর সংগ্রহ করতে হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতির কারণে বাজেট আলোচানাও দু’দিনে শেষ করে অর্থ বিল এবং বাজেট পাস করা হয়।
সংসদ সচিবালয় থেকে জানা গেছে চলতি অধিবেশন আর এক বা দু’কার্যদিবস চলতে পারে।

আগামীকালের বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল,২০২০ পাস হতে পারে। এছাড়া অন্যান্য নিয়মিত কার্যসূচিও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com