শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
থাইল্যান্ডের বামরুগ্রাদ হাসপাতালে ভর্তি হলেন সাহারা খাতুন

থাইল্যান্ডের বামরুগ্রাদ হাসপাতালে ভর্তি হলেন সাহারা খাতুন

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি।
আজ সোমবার বিকাল সোয়া চারটার দিকে সাহারা খাতুনকে বহনকারি এয়ার এ্যাম্বুলেন্স বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছায়। পরে সেখানে তাকে ভর্তি করা হয়।


সাহারা খাতুনের ভাগনে মো: মজিবুর রহমান বাসসকে জানান, সোমবার দুপুর একটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাডভোকেট সাহারা খাতুনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি থাইল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল সোয়া চারটার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছায়। এর পর তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়।


ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের প্রধান ডা. সাগুফা আনোয়ার গনমাধ্যমকে জানান, সাহারা খাতুনের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে গেছেন।আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য তিনি হাসপাতাল ত্যাগ করেছেন।


গত ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।

২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। ফের নেয়া হয় আইসিইউতে। আজ তিনি হাসপাতাল ছেড়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com