শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রবিবার থেকে খুলছে মার্কেট-শপিংমল

রবিবার থেকে খুলছে মার্কেট-শপিংমল

সাধারণ ছুটি শেষে রোববার থেকে খুলছে মার্কেট, শপিংমল ও দোকানপাট। স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনার প্রতিশ্রুতি দিচ্ছেন দোকান মালিকরা।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দীর্ঘ ২ মাস সাধারণ ছুটি চলছে সারা দেশে।এতে এক প্রকার স্থবিরতা বিরাজ করছে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।ঈদের আগে ব্যবসায়ীদের আহ্বানে সীমিত পরিসরে মার্কেট চালু রাখার অনুমতি দেয় সরকার। এতে বড় বড় বিপনিবিতান না খুললেও চালু হয় অনেক দোকান ও মার্কেট। ফুটপাতেও বসে পণ্যের পসরা। 

৩০ মের পর সাধারণ ছুটি আর বাড়ছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সিদ্ধান্তের পর ৩১ মে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিংমল চালুর প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। 

তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তা নজরদারি করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। 

কিছু দিন কঠোর লকডাউনের সুপারিশ করলেও বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করা যেতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনার অর্থের সুষ্ঠু বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com