শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনা পরীক্ষায় আবারও পজিটিভ মাশরাফির

করোনা পরীক্ষায় আবারও পজিটিভ মাশরাফির

দ্বিতীয় দফার কোভিড-১৯ পরীক্ষায়ও পজিটিভ ফল এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজার।এর আগে গত ১৯ জুন প্রথমবারের মত মাশরাফির দেহে করোনার সংক্রমন ধরা পড়ে। গত মঙ্গলবার ফের পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফি। কিন্ত নতুন ওই পরীক্ষায়ও পজিটিভ ফল এসেছে।

অবশ্য করোনার সংক্রমন ধরা পড়লেও সে রকম কোন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেননা বলে জানিয়েছেন মাশরাফি।আজ তিনি সংবাদিকদের বলেন,‘ মঙ্গলবার পাওয়া টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে আমার মধ্যে স্বাস্থ্যগত কোন সমস্যা নেই। আসলে প্রথম দফায় পজিটিভ ধরা পড়ার পরও আমি কোন সমস্যায় ভুগিনি। আল্লাহর রহমতে আমি ভাল আছি।’

বাসায় থেকেই তিনি চিকিৎসা সেবা গ্রহন করছেন বলে জানা গেছে। এর আগে অবশ্য করোনায় আক্রান্ত হয়েছিলেন ক্রিকেটার নাজমুল ইসলাম অপু এবং সাবেক ওপেনার নাফিস ইকবাল ও তার পরিবারের সদস্যরা। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় তারা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com