বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তরুণদের শুধু দেশেই নয়, বিশ্বেও সেরা হতে হবে- প্রধান উপদেষ্টা

তরুণদের শুধু দেশেই নয়, বিশ্বেও সেরা হতে হবে- প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ডেস্ক রিপোর্ট-

তরুণদের শুধু দেশেই নয়, বিশ্বেও সেরা হতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে নাটকের প্রতিযোগিতা, গল্প লেখার প্রতিযোগিতা, ফ্যাশন ডিজাইন, খাবার তৈরি- এমন নানা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। আমাদের চেষ্টা থাকতে হবে যার যার প্রতিভা সে যেন বের করে আনার সুযোগ পায়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরা বহু দীর্ঘপথ যাওয়ার জন্য প্রস্তুত। তারা দেশের জন্য সেরা তো হবেই, আন্তর্জাতিকভাবেও সেরা হবে। এটির ব্যবস্থাও করতে হবে। শুধু দেশে সেরা হলো, এখানেই থেমে থাকলে হবে না। বিশ্বেও সেরা হতে হবে।

পরবরতিতে, অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সিনিয়র সচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com