1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

নির্বাচনে অপব্যবহার ও অপতথ্য প্রতিরোধে সমন্বিত সেল গঠন করা হবে- সিইসি

  • সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৯
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ডেস্ক রিপোর্ট-

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার ও অপতথ্য প্রতিরোধের জন্য সমন্বিত সেল গঠন করা হবে বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত ‘নির্বাচনী প্রক্রিয়ায় এআই অপব্যবহার প্রতিরোধ’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এআইর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআইর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে।’

তিনি বলেন, ‘এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে। এর মাধ্যমে এ বিষয়ে ভালো সমাধান আসতে পারে।’

সিইসি বলেন, ‘নির্বাচনের সময় অপতথ্য রোধ কীভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এ ছাড়া দুর্গম এলাকায় কীভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে।’

কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪