বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হয়েছে- প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হয়েছে- প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

ডেস্ক রিপোর্ট-
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার মতে, এর মধ্য দিয়ে ‘আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম’। রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে, সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে জুলাই সনদ।

আজ শুক্রবার ( ১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

গণঅভ্যুত্থানের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে এবং একইসঙ্গে জুলাই সনদকে অভ্যুত্থানের ‘দ্বিতীয় অংশ’ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

চব্বিশের অভ্যুত্থানে জন্য যারা প্রাণ-রক্ত দিয়েছেন, বক্তব্যের শুরুতে তাদের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে যারা আহত হয়েছেন বা কষ্টে আছেন, সেই যোদ্ধাদের প্রতিও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে এবং জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন, সে কথা বলেন মুহাম্মদ ইউনূস।

কীভাবে দলগুলো ঐক্যমত্যে এসেছে তা তরুণদের জানাতে ‘পাঠ্যপুস্তকে থাকবে’ সেই কথা-ও যোগ করেন তিনি।

দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাব। যারা স্বাক্ষর করলেন, তারা প্রয়োজনে আবার বসেন। ঠিক করেন কীভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেনতেন নির্বাচন করে কোনও লাভ নেই।

তিনি আরও বলেন, মানুষ যেন মনে রাখে এই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা সুষ্ঠু নির্বাচন করেছে। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে। নিজেদের নির্বাচন নিজেরা করবো। কারও এসে আমাদের সোজা করতে হবে না, দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com