বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতিসংঘের ৮০ তম অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের ৮০ তম অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট –
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১০) ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে দুবাই হয়ে ঢাকায় ফিরলেন তিনি।

দেশের পথে রওনা হওয়ার আগে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

উল্লেখ্য, জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। ওই সময় বিএনপি মহাসচিব ছাড়াও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা।

সফরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন ইভেন্টে যোগ দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর এর সঙ্গেও বৈঠক করেন তিনি। সবশেষ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। যেখানে রোহিঙ্গা সংকট নিরসনে সাত দফা প্রস্তাব দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com