মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
গাজামুখী ফ্লোটিলা ‘কনসায়েন্স’ হতে যে বার্তা দিলেন আলোকচিত্রী শহিদুল আলম

গাজামুখী ফ্লোটিলা ‘কনসায়েন্স’ হতে যে বার্তা দিলেন আলোকচিত্রী শহিদুল আলম

ডেস্ক রিপোর্ট –

তীব্র ঝড়ো আবহাওয়া এবং ইসরায়েলি বাধা সত্ত্বেও ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে গমনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’ তাদের বিপজ্জনক যাত্রা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন বাংলাদেশ থেকে যোগ দেওয়া প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।

আজ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) জাহাজটির ওপরের ডেক থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে তিনি এসব কথা জানান।এ সময় তিনি দৃঢ়তার সঙ্গে ফিলিস্তিনের ওপর থাকা ইসরায়েলি অবরোধ ভাঙার প্রত্যয় ব্যক্ত করেন।

লাইভে শহিদুল আলম বলেন, ‘আমরা গতকাল ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম। এখন ঝড় কমেছে। ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা সুমুদ ফ্লোটিলার শেষে অংশে। এর আগের ফ্লোটিলাগুলো ইতোমধ্যে গাজার কাছে চলে গেছে।’

তিনি বলেন, ‘সামনের জাহাজগুলোতে গতরাতে ইসরায়েলিরা আক্রমণ করেছিল। কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই সেখানে যাব। ইসরায়েলিদের আক্রমণের কারণে আমরা কখনোই পিছু হটব না।’

ভিডিও বার্তার শেষের দিকে এই আলোকচিত্রী বলেন, ‘এখন সমুদ্র উত্তপ্ত। ঝড়ের আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ থেকে গেছে। বৃষ্টিও সকালে থেমে গেছে। কিন্তু আমরা আমাদের মতো চলছি। আমরা অবরোধ ভাঙব। ফিলিস্তিন মুক্ত হবে।’

উল্লেখ্য, অবরোধের শিকার গাজা উপত্যকায় প্রয়োজনীয় সাহায্য পৌঁছানো এবং ইসরায়েলের নৌ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নেয় ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান, যার মধ্যে প্রায় ৫০০ যাত্রী রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও মানবাধিকার কর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com