বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিশ্বের যে কোনো প্রান্ত হতে প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি

বিশ্বের যে কোনো প্রান্ত হতে প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ডেস্ক রিপোর্ট –

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, ‘প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রবাসী নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। এটি গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। বিশ্বের যে কোনো জায়গা থেকেই প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন।’

প্রবাস থেকে ভোট দিতে হলে অবশ্যই ‘আউট অব কান্ট্রি ভোটিং’-এ রেজিস্ট্রেশন করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘এ উদ্দেশে শিগগিরই পোস্টাল ভোট বিডি নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। ভোটারদের নিজেদের মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর সেখানে একটি নির্দেশনামূলক ভিডিও থাকবে, যেখানে ধাপে ধাপে কীভাবে রেজিস্ট্রেশন ও ভোটের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তার বিস্তারিত দিকনির্দেশনা পাওয়া যাবে।’

এ এম এম নাসির উদ্দিন জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে রেজিস্ট্রেশনের সময় ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্টের তথ্য এবং প্রবাসের ঠিকানা প্রদান করতে হবে। একই সঙ্গে ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এসব ধাপ সম্পন্ন হলে রেজিস্ট্রেশন চূড়ান্ত হবে এবং সংশ্লিষ্ট প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে। সেই সঙ্গে ভোট ফেরত পাঠানোর জন্য খামও ঠিকানায় সরবরাহ করা হবে।

ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘আপনি ব্যালট পেপারে ভোট দেওয়ার পর খামটি শুধু পোস্ট অফিসে জমা করবেন। এটি যথাযথ ঠিকানায় পৌঁছে যাবে। আপনি যদি বাংলাদেশি নাগরিক হন এবং প্রবাসে অবস্থান করেন, তবে ভোটাধিকার প্রয়োগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আমরা আশা করি, আমাদের সব প্রবাসী ভাই-বোন এ সুযোগ কাজে লাগাবেন।’

সিইসি আরও জানান, ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে থাকা নির্দেশনামূলক ভিডিওতে। এ ছাড়া প্রবাসীদের জন্য বাংলাদেশি অ্যাম্বাসি বা দূতাবাসেও এই তথ্য সরবরাহ করা হবে। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং সরকারি গণমাধ্যমের মাধ্যমে প্রবাসীরা প্রয়োজনীয় সব তথ্য জানতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com