শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর সম্মতি

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর সম্মতি

ডেস্ক রিপোর্ট –

ফিলিস্তিনের গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে দুইজনের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহু। তিনি বলেন, গাজা যুদ্ধ বন্ধে আপনার (ট্রাম্প) পরিকল্পনাকে আমি সমর্থন করি।

নেতানিয়াহু বলেন, যদি হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করে পরে পিছু হটে তাহলে ইসরায়েল একাই কাজটা শেষ করে দেবে। সহজ অথবা কঠিন যেকোনো পথেই এটি করা হবে। প্রথমত সহজ পথকে অগ্রাধিকার দেবো, কিন্তু এটাই করবো।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের জন্য ২০ দফা পরিকল্পনা প্রকাশ করে হোয়াইট হাউস। এটি প্রকাশের কয়েক মিনিট পরই হোয়াইট হাউসে পরিকল্পনা নিয়ে ভাষণ দেন ট্রাম্প। সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আরও পড়ুন: আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

ট্রাম্প জানান, ইসরায়েলসহ অন্যান্য দেশ তার উপস্থাপিত কাঠামো গ্রহণ করেছে। তবে এখনও এই প্রস্তাবে সম্মতি জানায়নি হামাস। স্বাধীনতাকামী গোষ্ঠীটি এ প্রস্তাব না মানলে ইসরায়েলের যেকোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলেও ঘোষণা দেন ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com