মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আজ মহাঅষ্টমী

আজ মহাঅষ্টমী

ডেস্ক রিপোর্ট

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। আজ শুক্রবার পূজার মহাঅষ্টমী। এদিন দেবীদুর্গা অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য—এই পাঁচ নৈবেদ্যে পূজিত হন। ভক্তরা নির্জলা উপবাস থেকে পুষ্পাঞ্জলি দেন, হয় সন্ধীপূজা। দিনের বিশেষ আকর্ষণ কুমারী পূজা।

রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতিবছরের মতো এবারও হাজারো ভক্তের উপস্থিতিতে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। মিশন কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৬টা ১০ মিনিটে মহাষ্টমী পূজা শুরু হয়। সকাল ১০টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি ও সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমারী পূজা সম্পন্ন হবে। দুপুর ১২টায় প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে সন্ধীপূজা অনুষ্ঠিত হবে।

কুমারী পূজার ইতিহাস সম্পর্কে শাস্ত্রে উল্লেখ রয়েছে—কোলাসুর নামক অসুরকে বধ করতে দেবী মানবকন্যারূপে জন্ম নিয়েছিলেন এবং কুমারী অবস্থায় তাকে হত্যা করেন। সেই থেকে মহাঅষ্টমীতে কুমারী পূজার প্রচলন হয়। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে, জাতি-ধর্ম নির্বিশেষে যেকোনো কুমারীকেই দেবীজ্ঞানে পূজা করা যায়।

ভক্তরা জানান, মহাঅষ্টমীর কুমারী পূজার আয়োজন তাদের ভক্তি ও আধ্যাত্মিকতাকে আরও গভীর করে। ঢাকার গোপীবাগ থেকে আসা পূণ্যার্থী শান্তনু চক্রবর্তী বলেন, “প্রতিবছর কুমারী পূজা দেখতে আসি। দেবীর রূপ কুমারীতে প্রতিফলিত হয়—এ বিশ্বাস আমাদের সাহস দেয়।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com