বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
 সকল ধর্মের সমান মর্যাদা দিতে রাষ্ট্র বাধ্য- প্রধান উপদেষ্টা

 সকল ধর্মের সমান মর্যাদা দিতে রাষ্ট্র বাধ্য- প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ডেস্ক রিপোর্ট-

কেনো ধর্মকেই আলাদা করে দেখার সুযোগ নেই। রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ছুটি একদিন থেকে দুদিন হয়েছে। যা এখন দুদিন থেকে চার দিনে চলে গেছে। ওটাতে আমার কোনো হাত নেই। এটা কেউ না কেউ বুদ্ধি করে ফেলেছে। কাজেই সব আনন্দ এখন একত্র হয়ে গেছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘের অধিবেশন চলবে। সরকার প্রধান হিসেবে আমাকে থাকতে হবে। তাই আমি পূজার ছুটিতে আপনাদের সঙ্গে থাকতে পারছি না। এজন্য নিজে থেকেই আপনাদের কষ্ট দিতে চলে এলাম। আগে থেকে তাই শুভেচ্ছা জানিয়ে গেলাম। পরবর্তীতে আবার একদিন আসা যাবে।’

তিনি বলেন, ‘গতবার যখন এসেছিলাম অনেকগুলো কথা বলেছিলাম। তখন বলেছিলাম- আমরা একটা পরিবার। সারা জাতি একটা পরিবার। আর পরিবারে নানা রকম মতভেদ থাকবে, ব্যবহারে পার্থক্য থাকবে। কিন্তু পরিবার একটা অটুট জিনিস, এটাকে কেউ ভাঙতে পারবে না।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের মধ্যে ধর্মের ও মতের পার্থক্য থাকবে কিন্তু রাষ্ট্র আমাদের কোন পার্থক্য করতে পারবে না। সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য রাষ্ট্র দায়িত্ববদ্ধ।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com