বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি।
ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট-

‎বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান এ প্রজ্ঞাপনে সই করেন।

‎বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির যুগ্ম কমিশনার মো. সালেহ উদ্দিনকে র‌্যাবের অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) যুগ্ম কমিশনার মো. হুমায়ুন কবিরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রিয়াজুল হককে পুলিশ টেলিকম ইউনিট, পিবিআই পুলিশ সুপার ও সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নিতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার মো. শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, বরিশাল জেলা পিবিআই পুলিশ সুপার সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হুমায়ুন কবিরকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও বর্তমানে রংপুর পিটিসিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত আসমা সিদ্দিকা মিলিকে ঢাকার টিডিএসে সংযুক্ত করা হয়েছে।

পাশাপাশি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার গোলাম মওলাকে পুলিশ সদর দফতরের এআইজি, রেলওয়ে পুলিশ সুপার (এসপি) শাকিলা সোলতানাকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, পিবিআই পুলিশ সুপার মোমতাজুল এহসান আহম্মদ হুমায়ুনকে হাইওয়ে পুলিশ সুপার, পিবিআই পুলিশ সুপার আবু তোরাব মো. শামছুর রহমানকে হাইওয়ে পুলিশ সুপার ও পুলিশের বিশেষ শাখা (এসবি) পুলিশ সুপার মো. আমীর খসরুকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com