বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চালু হচ্ছে অ্যাপ সুবিধা- স্বরাষ্ট্র উপদেষ্টা

পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চালু হচ্ছে অ্যাপ সুবিধা- স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট –

পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অ্যাপ চালু করা হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসন্ন দুর্গা পূজায় মণ্ডপে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে একটি অ্যাপ চালু করা হচ্ছে। কোনো পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে এ অ্যাপের মাধ্যমে তা সেখানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচিত্র জানিয়ে দেবেন। এর ভিত্তিতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেবেন শীর্ষ কর্মকর্তারা।’

তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা প্রতিশ্রুতি দিয়েছেন, এটি (দুর্গাপূজা) খুবই ভালোভাবে হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটি বড় ভূমিকা হলো, তারা পুরা সময়টা দেখার জন্য দিনে তিনজন রাতে চারজন লোক দেবেন যাতে মণ্ডপটা ২৪ ঘণ্টা পুরো অবজারভেশনে থাকে। আমাদের আনসার সদস্যও থাকবেন। তারাও পর্যবেক্ষণ করবে যাতে কোথাও কোনো ধরনের সমস্যা না হয়।’

আপনারা বলেছেন যারা নির্বাচনে অংশ নিতে পারবে না তারা নাশকতা করার চেষ্টা করছে। তারা পূজাটাকে উপলক্ষ হিসেবে নেবে কিনা- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যারা দুষ্কৃতকারী তারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে। এটা শুধু পূজা নয় সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের, আমাদের সবার। আমরা সবাই মিলে এটি প্রতিহত করব।’

পূজার আগে প্রতিমা বানানোর সময় পূর্বের ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রিভেনটিভ (প্রতিরোধমূলক ব্যবস্থা) তো শুরু হয়ে গেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com