শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জশনে জুলুসে পদদলিত হয়ে চট্টগ্রামে ২ জনের প্রাণহানি, আহত অন্তত ১৩

জশনে জুলুসে পদদলিত হয়ে চট্টগ্রামে ২ জনের প্রাণহানি, আহত অন্তত ১৩

চট্টগ্রাম প্রতিনিধি –

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে চট্টগ্রামে দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।

মৃত ব্যক্তি দুজন হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৪)। হাসপাতালে নেওয়ার পর কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, মিছিলের সময় প্রচণ্ড গরমে মাথা ঘুরে নিচে পড়ে যান তারা। এ সময় পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়।

এর আগে শনিবার সকালে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে জশনে জুলুস শুরু হয়। ষোলশহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জশনে জুলুসের এই ঐতিহাসিক শোভাযাত্রাটি বের হয়। পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এর নেতৃত্ব দেন।

শোভাযাত্রাটি নগরীর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় ঘুরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে মাহফিল ও জোহরের নামাজের মধ্য দিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com