শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

ফাইল ছবি।
ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট-

রাজধানী ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, শোভাযাত্রা ও গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা আগামী রবিবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে।

এর মধ্যে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও সংলগ্ন এলাকা, বাংলাদেশ সচিবালয় ও আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, মিন্টো রোড ক্রসিং পর্যন্ত এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ডিএমপি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। প্রয়োজনে পরবর্তী সময় নতুন নির্দেশনাও দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com