বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্বাচনকে সামনে রেখে দুই হাজার এএসআই নিয়োগ দেয়া হবে- আইজিপি

নির্বাচনকে সামনে রেখে দুই হাজার এএসআই নিয়োগ দেয়া হবে- আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

ডেস্ক রিপোর্ট-

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই হাজার এএসআই নিয়োগ প্রদান করা হবে। নিয়োগ ছাড়াও আরও দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইজিপি।

বাহারুল আলম বলেন, চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতি এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে। সেই বিষয়ে আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এসেছিলাম।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উল্লেখ্য, সরাসরি নিয়োগের ক্ষেত্রে  একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকলেই করা যাবে আবেদন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com