বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে  নির্বাচনী পরিবেশ সৃষ্টির প্রক্রিয়া চলমান- র‌্যাব মহাপরিচালক

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে  নির্বাচনী পরিবেশ সৃষ্টির প্রক্রিয়া চলমান- র‌্যাব মহাপরিচালক

র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

ডেস্ক রিপোর্ট-

র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়া চলমান রয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শহিদুর রহমান বলেন, ‘এই মুহূর্তে আমাদের যে প্রস্তুতি চলছে, তা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ তৈরির প্রক্রিয়া। নির্বাচনের দিন ঘনিয়ে এলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে বসব। নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন আমাদের সঙ্গে সভা করে কার কী দায়িত্ব তা পালনে নির্দেশনা দেবে। সেই নির্দেশনার আলোকে আমরা দায়িত্ব পালন করব।’

তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনকানুন বিষয়ে ইনহাউস প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি, নির্বাচনে আইনশৃঙ্খলার কোনো সমস্যা হবে না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com