রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
দোহারে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪ শত কোটি টাকার অবৈধ জাল জব্দ

দোহারে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪ শত কোটি টাকার অবৈধ জাল জব্দ

ঢাকার দোহারে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে প্রায় ৪ শত কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা এবং কম্পোজিট স্টেশন পদ্মার সমন্বয়ে অনুষ্ঠিত এই অভিযানে ৬টি স্টোরহাউস তল্লাশি করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অভিযানে মোট ১০ হাজার টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১১ কোটি ৬৫ লক্ষ ৯২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পরবর্তীতে নির্বাহী মেজিস্ট্রেট এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

তিনি আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে। এটি দেশীয় মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com