শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
হাবিবুরসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

হাবিবুরসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৪ পুলিশ সদস্যকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (২৫ আগস্ট) সকালে পরোয়ানা ফেরতের প্রতিবেদন পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এদিকে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

ইতোমধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী। এ সময় তিনি জুলাই আন্দোলনে চক্ষু বিজ্ঞানে চোখ হারানোদের চিকিৎসার বিষয় তুলে ধরেন। সোমবার সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আলোচিত এ মামলায় অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ উপলক্ষে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

অন্যদিকে জুলাই আন্দোলনের সময় ফার্মগেটে শহিদ নাফিজসহ ৩ জনকে হত্যার মামলায় শচীন মল্লিক নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com