বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সংগৃহীত।
সংগৃহীত।

ডেস্ক রিপোর্ট-

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আজ রবিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাস ভবন ফিরোজায় প্রবেশ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় এসেছেন বাংলাদেশ সফররত পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।’

বৈঠকটিতে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম জাহিদ হোসেন ও খালেদা জিয়ার একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার।

বৈঠক শেষে ডা. জাহিদ বলেন, আগামীতে পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায়—এসব নিয়ে আলোচনা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান। এ ছাড়াও বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে দুই দিনের রাষ্ট্রীয় সফরে  ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকায় পৌঁছানোর পর বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলেন সঙ্গে বৈঠক করেন ইসহাক দার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com