মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে  ৪ জনের প্রাণহানি

চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে  ৪ জনের প্রাণহানি

ফাইল ছবি।
ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট-

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিশু ও এক কিশোরসহ ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ২৪৭ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুই কন্যা শিশুর বয়স যথাক্রমে ৪ ও ৭। অপর দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের বয়স ২৬ ও ১৫। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ৪৯ জন নারী।

প্রতিবেদনটিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১০০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ৫৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবমিলিয়ে ২৭ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com