শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাওলানা ভাসানীর দেখানো পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই- নাহিদ ইসলাম

মাওলানা ভাসানীর দেখানো পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই- নাহিদ ইসলাম

টাঙ্গাইল প্রতিনিধি –

মাওলানা ভাসানী, যিনি ব্রিটিশ উপনিবেশবাদ, পিন্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছেন, তার দেখানো সেই পথ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্ববায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৮ জুলাই) রাতে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্টের অন্যতম স্থপতি। মওলানা ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। সেই জায়গা থেকে আমরা তাকে স্মরণ ও শ্রদ্ধা করছি। আমরা মাওলানা ভাসানীকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেখি। ’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের বিরুদ্ধে ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন।’

সাধারণ ছাত্রদের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, ‘গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের যে ভূমিকা ছিল, আমাদের আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণেও আপনাদের সেই ভূমিকা থাকবে। আমরা একসঙ্গে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশও সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করবো। তরুণ্যের এ জাগরণ অব্যাহত রাখতে হবে। ’

উল্লেখ্য, এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার রাতে টাঙ্গাইল আসে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। পার্টিতে পৌঁছেই রাতে সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর কবর জিয়ারতে অংশ নেন। জিয়ারত শেষে ভাসানী দরবার হলে সেখানকার সাধারণ কৃষকদের সঙ্গে কথা বলেন তারা। পাশাপাশি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতে অংশ নিয়ে নাহিদ ইসলাম জুলাইয়ের স্মৃতিচারণ করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com