মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
সাবেক বিমান বাহিনী প্রধান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক বিমান বাহিনী প্রধান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট –

সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আবদুল হান্নান ও স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি জানান, বিমান বাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও মানিলন্ডারিং ধারায় মামলা করা হয়েছে। এছাড়া একই ধারায় আরেকটি মামলায় তার স্ত্রী তাহমিদা বেগমকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম মামলায় শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়। এতে তার বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ২৭ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পায় দুদক।

এছাড়াও, অপর একটি মামলায় আবদুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়। এতে বলা হয়, তাহমিদা বেগম এক কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া বিভিন্ন ব্যাংকে তার বিরুদ্ধে এক কোটি ১৮ লাখ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া যায় দুদকের অনুসন্ধানে।

মামলার এজাহারে আরো বলা হয়, দেশের বাইরে কানাডা ও দুবাইসহ বেশ কয়েকটি দেশে শেখ আবদুল হান্নানের সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে তথ্য পাওয়া যায়। যা তদন্ত করলে বের করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com