বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তারসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তারসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

ফাইল ছবি।
ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট –  

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হওয়া সাংবাদিকের মোবাইল উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানায়। পাশাপাশি উক্ত ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর থানায় কর্মরত চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন— ইউসুফ(২৬), সিয়াম(২৩) ও জহুরুল(২২) । মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, এদের মধ্যে ইউসুফ মূল ছিনতাইকারী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ছিনতাইয়ের ঘটনার পর পুলিশের সহযোগিতা না পেয়ে ভুক্তভোগী সাংবাদিক আহমাদ ওয়াদুদ নিজের ফেসবুক প্রোফাইলে ঘটনাটি উল্লেখ করেন। যা রাতারাতি ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে। এরপর-ই নড়েচড়ে বসে পুলিশ। পরে বিকেলে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার সময় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের গলিতে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। এ সময় সস্ত্রীক রিকশা করে যাওয়ার পথে ছিনতাইকারীরা চাপাতিসহ তাদের পথরোধ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন সেট ও মানিব্যাগ নিয়ে যায়। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি আহত হন। পরবর্তীতে বিষয়টি তিনি মোহাম্মদপুর থানায় অবহিত করলে তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারসহ মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com