বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিজ যোগ্যতা ও জনপ্রিয়তায় নির্বাচিত হতে হবে- আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিজ যোগ্যতা ও জনপ্রিয়তায় নির্বাচিত হতে হবে- আসিফ মাহমুদ

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ডেস্ক রিপোর্ট –

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া  উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনও দলীয় প্রতীক থাকবে না। এতে প্রার্থীদের নিজ যোগ্যতা ও জনপ্রিয়তায় ভর করেই নির্বাচিত হতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশনসহ দলগুলো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের দাবি করে আসছিল। এর পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে স্থানীয় সরকারে ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় রাজনৈতিক দলগুলো চাইলে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় পর্যায়ে ভোট হতে পারে।

তিনি আরও বলেন, বিগত সময়ে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সরকারি দলের মার্কা বিশেষ সুবিধা পেয়েছে। অনেক জায়গায় মার্কার জোড়ে অনেকে জিতেছে। এছাড়া, নির্বাচনে এটিকে কেন্দ্র করে অনেকে হানাহানিও হয়েছে। এখন দলীয় প্রতীক না থাকায় যোগ্য প্রার্থীরা জয়ী হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে একক সিদ্ধান্তের জোরে আইন সংশোধন কর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। তবে অধিকাংশ রাজনৈতিক দলই সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com