বুধবার, ১৭ Jun ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফিউনারেল প্যারেড এবং জানাজা অনুষ্ঠিত

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফিউনারেল প্যারেড এবং জানাজা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট –

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, সেনাপ্রধান জেলারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানসহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে তিনবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবদন করা হয়। তৌকিরের মরদেহের আনুষ্ঠানিকতায় অংশ নেন তার সহকর্মী বিমানবাহিনীর সদস্যরা।

জানাজায় অংশ নিয়ে তৌকিরের স্বজনরা সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন এবং তাদের পরিবারের পাশে থাকার বিনীত আহ্বান জানান। এরপর বিমানবাহিনীর সদস্য তৌকিরের মরদেহ গাড়িতে তুলে দেন। সেখান থেকে মরদেহ রাজশাহীতে নিয়ে যাওয়া হবে। সেখানে সপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা কবরাস্থানে দাফন করা হবে তাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com