বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শহিদ পরিবার যে সম্মান পাওয়ার কথা সেই সম্মানটুকু পায়নি: নাহিদ

শহিদ পরিবার যে সম্মান পাওয়ার কথা সেই সম্মানটুকু পায়নি: নাহিদ

চট্টগ্রামে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও স্বৈরাচারের দোসররা রয়েছে। তাই শহিদ পরিবারগুলো যে সম্মান পাওয়ার কথা সেই সম্মানটুকু পায়নি। আমরা যখন সরকারে ছিলাম তখন আমরা তাদের নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়ার ক্ষেত্রে চাপ তৈরি করেছি।

রোববার (২০ জুলাই) সকালে চট্টগ্রামের মোটেল সৈকতে জুলাই শহিদ পরিবারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় নাহিদ বলেন, আমরা সারাদেশের সব শহিদ পরিবারদের সঙ্গে বসছি। তাদের সবারই কমবেশি একই ধরনের সমস্যা। কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজখবর নেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা এসেছি আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিল, সে জায়গা থেকে আপনাদের আমরা একটি পরিবার মনে করি। তারা পুরো বাংলাদেশের, দেশের জন্য জীবন দিয়েছেন। তাদের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি।

পরে দুপুরে গাড়ীবহর নিয়ে রাঙ্গামাটির উদ্দেশে যাত্রা শুরু করেন এনসিপির সদস্যরা। বিকেলে সেখানে থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ স্থানে পথসভা ও বিপ্লব উদ্যানে সমাবেশ করার কথা রয়েছে এনসিপির। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com