বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিআরটিসি বাসকে জরিমানা করলো বিআরটিএ

বিআরটিসি বাসকে জরিমানা করলো বিআরটিএ

সারা দেশের সড়ক ও মহাসড়কে ২০ বছরের পুরনো বাস ও ২৫ বছরের মেয়াদ উত্তির্ন ট্রাক কাভার্ড ভ্যানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে  বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই সাঁড়াশি অভিযানে অংশ নিয়েছে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠন।

২০ জুলাই রবিবার, সকালে রাজধানীর ফার্মগেটে অভিযানে অংশ নিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এ সময় তিনটি বিআরটিসি বাসের কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন,’ ৮ টি স্পটে আজ সকাল থেকে এই অভিযান শুরু করা হয়েছে। শুধু মাত্র দিনে নয় রাতেও চলবে এই অভিযান। মুলত ২০ বছরের মেয়াদউত্তির্ন বাস ,২৫ বছরের ট্রাকের সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব যানবাহনের কারনে সড়ক দুর্ঘটনাও বেশি হচ্ছে। তাই এসব গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।

 সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিআরটিএ চেয়ারম্যান জানান, রাতারাতি সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। বিগত সরকারের আমলে কি হয়েছে সেটি প্রতি গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, শুধু সড়কে নয় বাস ডিপোগুলোতেও চালানো হবে অভিযান।

বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে অভিযানে উপস্থিত ছিলেন, পরিচালক প্রশাসন মো.কামরুল ইসলাম চৌধুরী, পরিচালক এনফোর্সমেন্ট নাজনীন হোসেন, ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া,  উপ পরিচালক এনফোর্সমেন্ট হেমায়েত উদ্দিন, বিআরটিএ পরিচালক মীর আহমেদ তারিকুল ওমর, পরিচালক রোড সেফটির শহীদুল্লাহ ও ঢাকা মহানগর পুলিশের যুন্ম পুলিশ কমিশনার( ট্রাফিক)  মো.আনিছুর রহমানসহ পুলিশের উধ্বত্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com