বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জামায়াতের ‘জাতীয় সমাবেশ’২০২৫ শুরু

জামায়াতের ‘জাতীয় সমাবেশ’২০২৫ শুরু

সংগৃহীত।
সংগৃহীত।

ডেস্ক রিপোর্ট –

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী বাংলাদেশের ‘জাতীয় সমাবেশ` ২০২৫- এর মূল কার্যক্রম শুরু হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগমে পূর্ণ হয়ে উঠেছে উদ্যানটি। নেতাকর্মী ও সমর্থকদের ঢল সমাবেশস্থল ছাড়িয়ে আশপাশের এলাকায়ও অবস্থান নিয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দুপুর দুইটায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়।

সমাবেশ মঞ্চে দলটির আমীর শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত রয়েছেন।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার, সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতেই এই সমাবেশ।

অন্যদিকে, জাতীয় সমাবেশে যোগ দিতে গতকাল শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামায়াত নেতাকর্মীরা ঢাকায় আসতে থাকেন। শনিবার সকালে ছোট ছোট গ্রুপ করে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের প্রবেশ করতে দেখা যায়। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা দেখা যায়। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com