শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া মৌলিক অধিকারের লঙ্ঘন- অন্তর্বর্তী সরকারের বিবৃতি

শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া মৌলিক অধিকারের লঙ্ঘন- অন্তর্বর্তী সরকারের বিবৃতি

ফাইল ছবি।
ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট –

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে তরুণদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। এতে বলা হয়, গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা ও সহিংসতার ঘটনা অগ্রহণযোগ্য। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

বুধবার (১৬ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং কর্তৃক প্রকাশিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী, পুলিশ এবং গণমাধ্যমের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। সহিংস আক্রমণ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ কর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে।

এতে আরও বলা হয়, সেনাবাহিনী এবং পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করছি। পাশাপাশি হুমকি সত্ত্বেও সমাবেশ চালিয়ে যাওয়াদের সাহসেরও প্রশংসা করছি।

শেষে বলা হয়, এই সহিংসতায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশে সহিংসতার কোনও স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই জয়ী হবে।

প্রসঙ্গত, বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এরইমধ্যে জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দফায় দফায় হামলার ঘটনা ঘটছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com