বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইসরায়েলের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নিতে স্পেন-আয়ারল্যান্ডসহ ২০ দেশের সম্মেলন

ইসরায়েলের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নিতে স্পেন-আয়ারল্যান্ডসহ ২০ দেশের সম্মেলন

স্পেন ও আয়ারল্যান্ডসহ ২০টির বেশি দেশ আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে মিলিত হতে যাচ্ছে কলম্বিয়ার বোগোতা শহরে। সেখানে তারা ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ‘কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপ’ ঘোষণার পরিকল্পনা করেছে- এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

এই ‘জরুরি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে ১৫-১৬ জুলাই, যার আয়োজক কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুই দেশ যৌথভাবে দ্য হেগ গ্রুপ-এর সহসভাপতি হিসেবে এই উদ্যোগ নিচ্ছে, যার লক্ষ্য ইসরায়েল ও তার শক্তিশালী মিত্রদের মাধ্যমে তৈরি ‘দায়মুক্তির পরিবেশ’ মোকাবিলা করা।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা বলেন, ‘আমরা একত্র হয়ে এমন আইনগত, কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি যা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞ থামাতে পারে।’

কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী মরিসিও জারামিলো জাসির বলেন, ‘ফিলিস্তিনে চলমান গণহত্যা আমাদের পুরো বহুপাক্ষিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। এই সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ ও বাণিজ্যিক স্তরে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com