বুধবার, ১৭ Jun ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী পদযাত্রার ঘোষণা

অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী পদযাত্রার ঘোষণা

ডেস্ক রিপোর্ট-

জুলাই- আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারাদেশে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ জুন) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহিদ দিবস এবং ৩ আগস্ট শহিদ মিনারে ছাত্র-জনতার ইশতেহার পাঠ করা হবে। এছাড়া ৫ আগস্ট উদযাপন করা হবে ছাত্র-জনতার মুক্তি দিবস।

এ সময়, জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা কারও মুখাপেক্ষী নয়। প্রয়োজনে গণঅভ্যুত্থানে অংশগ্রহনকারীদের নিয়ে ঘোষণাপত্র দেয়ার কথা জানান নাহিদ ইসলাম।

নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ দেয়ার দাবিও জানান তিনি। নাহিদ বলেন, যারাই ক্ষমতায় আসুক সেখানে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে। সারজিস আলম ও অনিক রায়কে প্রধান করে উদযাপন কমিটিও ঘোষণা করে এনসিপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com