শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
উড্ডয়নের পরই ইঞ্জিনে ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের পরই ইঞ্জিনে ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

ডেস্ক রিপোর্ট –

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। প্রায় ২৫০০ ফিট উচ্চতায় ওঠার পর ফ্লাইটটি নিরাপদে আবার ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং সফলভাবে অবতরণ করে।

শুক্রবার (২৭ জুন) সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এই ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই এয়ারক্রাফটে ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ৮টা ৩৮ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে বিমানটি। তবে আকাশে প্রায় ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পর পাইলট ইঞ্জিনজনিত সমস্যার বিষয়টি টের পান এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য সবাই নিরাপদে রয়েছেন বলেও নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com