রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সেঞ্চুরি করে শিরোপার দিকে তাকিয়ে জোকোভিচ

সেঞ্চুরি করে শিরোপার দিকে তাকিয়ে জোকোভিচ

নিজস্ব প্রতিবেদক

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে ক্যামেরুন নরিকে পাত্তাই দেননি নোভাক জোকোভিচ। ৬-২, ৬-৩, ৬-২ গেমে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এটা ফরাসি ওপেনে তার শততম জয়। দারুণ এই মাইলফলক ছুঁয়ে এবার শিরোপার দিকে তাকিয়ে জোকোভিচ।

ফরাসি ওপেনে শততম জয়ের দেখা পাওয়া দ্বিতীয় খেলোয়াড় জোকোভিচ। এর আগ প্রথম এই কীর্তি গড়েন রাফায়েল নাদাল। ফরাসি ওপেনে ১১২ জয় নিয়ে সবার ওপরে আছেন এই কিংবদন্তি।

ক্যারিয়ারে ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ। এবারের ফরাসি ওপেন জিতে সে সংখ্যাটা বাড়াতে মুখিয়ে আছেন ৩৮ বছর বয়সী এই টেনিস তারকা। শেষ চারের মিশনে তার প্রতিপক্ষ আলেক্সান্ডার স্ফেরেফ।

শততম জয়ে কোয়ার্টার ফাইনালে উঠার পর জোকোভিচ বলেন, ‘ফরাসি ওপেনে ১০০ জয় দারুণ কিছু। আমার জন্য পরের জয়টি আরও ভালো হতে পারে। এবারের টুর্নামেন্টে আমার পথচলা এখানেই শেষ হচ্ছে না। এমন একটি মাইলফলক স্পর্শ করে খুব ভালো অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে আমাকে সামনে আরও ইতিহাস হাতছানি দিচ্ছে। আশা করছি দুই একদিনের মধ্যে আরেকটি জয়ের দেখা পাব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com