বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার- আসন্ন ঢাকা বিভাগীয় তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’কে সফল করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ জেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক গোলাম রহমান রাজিব। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা আগামী ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’কে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শান্তিপূর্ণ সমাবেশ পালনের লক্ষে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

চব্বিশের গণঅভ্যুথ্যান/ছাত্র আন্দোলনে বিএনপির ভুমিকা তুলে ধরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন “এখনি সময় তারুণ্যের স্পিরিট কে সামনে রেখে দেশকে এগিয়ে নেয়ার, আর সেই তারুন্যের নেতৃত্ব দেবেন দেশনায়ক তারেক রহমান।

তিনি বলেন, “আগামী ২৮ জুলাইয়ের সমাবেশে লক্ষ লক্ষ যুবসমাজের কন্ঠস্বরে ধ্বনিত হবে অবিলম্বে নির্বাচন দিতে হবে এবং সেই আওয়াজ নয়াপল্টন থেকে যমুনায় গিয়ে পড়বে। আমি বিস্বাস করি ২৮ তারিখের সমাবেশের মাধ্যমে আমরা সতর্ক করে দিতে চাই, এখনো যদি শুভ বুদ্ধির উদয় না হয়, বৃহত্তর কর্মসূচী ঘোষনা হবে এবং সেই কর্মসূচীর মাধ্যমে আমরা এই সরকারকে বাধ্য করব ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে। যার মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আপনারা জানেন দেশকে অস্থিতিশীল করতে একটি দেশ বিরোধী চক্র সক্রিয় রয়েছে। আগামী ২৮ মে’র সমাবেশের মাধ্যমে আমরা সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারব।

উল্লেখ্য, আগামী ২৮ মে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপির তিন সংগঠ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

ইতিমধ্যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। লাখো তরুণের উপস্থিতিতে তারুণ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com