সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
১৭ বছর পর ইউরোপীয় শিরোপা টটেনহ্যামের ঘরে

১৭ বছর পর ইউরোপীয় শিরোপা টটেনহ্যামের ঘরে

স্পোর্টস ডেস্ক

ঠিক ১৭ বছর ধরে শিরোপা-খরা চলছিল টটেনহ্যাম হটস্পারে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হলো। স্পার শিবিরের শোকেসে উঠল রুপালি ট্রফি। অ্যাথলেতিক বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে বুধবার রাতে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিয়েছে টটেনহ্যাম।

এর আগে টটেনহ্যাম সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৮ সালে। ঘরে তুলেছিল তারা ইংলিশ লিগ কাপ। দীর্ঘ বিরতি শেষে এটাই টটেনহ্যামের প্রথম শিরোপা। আর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দলটি চ্যাম্পিয়ন হলো ৪১ বছর পর। ১৯৮৪ সালে উয়েফা কাপ জিতেছিল তারা। ইউরোপা লিগ নামকরণের পর টুর্নামেন্টটিতে এই প্রথম শিরোপার দেখা পেল টটেনহ্যাম।

টটেনহ্যাম শিরোপার স্বাদ পেয়েছে একমাত্র গোলে। শিরোপা নির্ধারণী ম্যাচের ৪২ মিনিটে ফরোয়ার্ড ব্রেনান জনসনের উপহার দেওয়া গোলটি শিরোপার ভাগ্য গড়ে দেয়। লড়াই শেষে টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান ক্যাপ্টেন সন হিউং-মিন ও তার সতীর্থদের ট্রফি উৎসব ছিল চোখে পড়ার মতো। আর গ্যালারিতে ক্লাবটির সমর্থকরা ফেটে পড়েন উল্লাসে। ১০ বছর আগে টটেনহ্যামে নাম লেখান সন। এক দশকে স্পারদের হয়ে এটাই সনের প্রথম ট্রফি জয়ের সুখস্মৃতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com