বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অতীত ভুলে র‌্যাবকে নতুন উদ্যমে কাজ করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

অতীত ভুলে র‌্যাবকে নতুন উদ্যমে কাজ করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট –

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে।

আজ বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত বাহিনীটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র‌্যাবকে আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনে কাজ করছে। আশা করি, জনগণ শিগগিরই এর সুফল ভোগ করবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘র‍্যাবকে যখন থেকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিশেষ করে প্রতিপক্ষকে দমন ও নিপীড়নের স্বার্থে ব্যবহার করা শুরু হয়, তখন থেকে বাহিনীটির বিরুদ্ধে গুম, খুনসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। যা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তাই র‍্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।’

তিনি বলেন বলেন, সাম্প্রতিক সময়ে র‍্যাব দেশের আইনশঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে র‌্যাবের কার্যক্রম সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কাটেন ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com