শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
উড্ডয়নের সময় চাকা খুলে যাওয়া বিমানের নিরাপদে অবতরণ

উড্ডয়নের সময় চাকা খুলে যাওয়া বিমানের নিরাপদে অবতরণ

স্টাফ রিপোর্টার –

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পেছনের চাকা খুলে যায়। পরবর্তীতে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

আজ শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন আরোহী ছিলেন। আরোহীরা সবাই নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিমানের ৪৩৬-৮ ফ্লাইটটি শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে বিমানটির ক্যাপ্টেন জামিল বিল্লাহ এবং ফার্স্ট অফিসার জায়েদ এবং দুইজন কেবিন ক্রু সহকারে মোট ৭১ জন যাত্রী নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

উড্ডয়নের সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। এর পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের কথা জানান। এ বার্তা পাওয়ার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেয়া হয়। পাশাপাশি অ‍্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও প্রস্তুত রাখা হয়।

বিমানের বিশেষজ্ঞ দল তৎক্ষণাৎ জানিয়েছিলেন, পেছনের এক চাকাতেও একটি বিমান জরুরি অবতরণ করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com